জিল্লুর রহমান রতন, জামালপুর :
জামালপুরের মেলান্দহে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষিমেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন। উপজেলা পরিষদের ঈদগাহ মাঠে কৃষি অধিদপ্তর এর আয়োজন ও বাস্তবায়ন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.শাহ আলমের সঞ্চালনায় কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এরপর বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, মেলান্দহ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ডা: মো. ইউনুস আলী, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার প্রমুখ।
তিনদিন ব্যাপী কৃষি মেলার আয়োজনে উপজেলার ১১ টি নার্সারি, ১টি মৃতশিল্প ও ১টি হস্তশিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এছাড়াও মেলান্দহ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলা উপলক্ষে একটি আদর্শ গ্রামের মডেল তৈরি করে মেলায় প্রদর্শন করে।#