• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে চাচার লাঠির আঘাতে প্রান গেলো ভাতিজার

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ বুধবার, ৯ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে চাচার লাঠির আঘাতে ভাতিজা আজিজার মন্ডল (৪৪) মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত ভোর রাত ৫ টায় বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত আজিজার মন্ডল সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের ব্যাপারী পাড়ার মৃত-আক্কাস মন্ডলের ছেলে।

গ্রামবাসী সুত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল ৪টায় চাচার সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব বিরোধের জের ভাতিজা আজিজারের সাথে চাচার কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হলে চাচা ফরিদ উদ্দিন (৫৮) ও তার ছেলে রিপন হোসেন (৩৩) লাঠি ও ইট দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় ভাতিজা আজিজার মন্ডল। তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী আজিরুন বেগম (৩২), তার ছোট ভাই আজিজুল ইসলামকে ইট ও লাঠির দিয়ে আঘাত করে। তাদের চিকিৎকারে প্রতিবেশীরা এসে উদ্ধার করে প্রথমে আদমদীঘি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। পরে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আজিজার ও তার স্ত্রী আজিরুনকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে বুধবার ভোর রাত ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় আজিজার মন্ডলের মৃত্যু হয়।

এ বিষয়ে আদমদীঘি থানা ওসি রেজাউল করিম রেজা বলেন, মরদেহটি ময়না তদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category