• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আন্ত:জেলা চোর চক্রের চার সদস্য গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ২২৭ Time View
প্রকাশঃ শনিবার, ১২ আগস্ট, ২০২৩

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- রাজশাহীর মতিহার থানা ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুর ও সদর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া ৫ভরি স্বর্ণ, ২টি মোটরসাইকেল, নগদ ৪৩ হাজার টাকা, ও ২টি মোবাইল ফোন এবং ব্যবহৃত ১টি টিপ চাকু জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন,সদর থানার পিটিআই বস্তি পাড়ার দুলালের ছেলে আরিফুল ইসলাম ভটা (৩১),শিবতলা এলাকার শ্রী সম্ব সরকার এর ছেলে শ্রী সুমন সরকার (৩৮), বড় ইন্দ্রিরা মোড়ের আবুল কালাম আজাদের ছেলে মোবারক হোসেন (৩৪) এবং লইলাপাড়া ভেলুর মোড় এলাকার মেরাজের ছেলে শাহজাহান (২৭)।
নাচোল থানার ওসি মিন্টু রহমান বলেন, বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে গত শুক্রবার রাতে আন্ত:জেলা চোর চক্রের চার সদস্য কে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদের দেওয়া তথ্যে চুরি হওয়া ৫ভরি স্বর্ণ, চোরাই কাজে ব্যবহৃতত ২টি মোটর সাইকেল, নগদ ৪৩ হাজার টাকা, ৩টি মোবাইল ফোন এবং চোরদের ব্যবহৃত টিপ চাকু উদ্ধার করা হয়।ওসি আরো জানান,শনিবার দুপুরে চার চোর কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category