• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটের ফকিরহাটে বালিকা বিদ্যালয়ে কর্মচারীর আপত্তিকর ভিডিও ভাইরাল

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ আগস্ট, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
বাগেরহাটের ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মি ও আয়ার বিরুদ্ধে অসামাজিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের অভ্যস্তরে তাদের দুই জনের অসামাজিক কর্মকান্ডের একটি ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে এলাকায় ব্যপক তোড়পাড় সৃষ্টি হয়েছে। যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ওই বিদ্যালয়ের সিসিটিভির ফুটেজ বলে অনেকেই ধারনা করছেন। তবে কে বা কারা এটি সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি বিদ্যায়ল কর্তৃপক্ষ।

ফেসবুকে ভাইরাল হওয়ার পর বিষয়টি ওই বিদ্যালয় কর্তৃপক্ষ জেনেছে এবং অভিযুক্ত নারী ও পুরুষ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর রায়।

তিনি আরও জানান, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মি সজিবুর রহমান ও কর্মরত আয়ার অসামাজিক কর্মকান্ডের ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার নজরে আসে। এ বিষয়ে তিনি তাৎক্ষনিক ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্য সদস্যদের অবগত করেন।

শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা বেগম নেলী বলেন, ‘উক্ত ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’ #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category