• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

হাফেজ আফফান বিন সিরাজকে ত্রিশাল উপজেলা প্রশাসনের সংবর্ধনা

দিনকাল বিডি ২৪ / ৩২৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ আফফান বিন সিরাজকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন।

হাফেজ আফফান বিন সিরাজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোটপুল এলাকার মাওলানা সিরাজুল ইসলামের সন্তান।
এর আগে গত ১৩ আগস্ট ধর্ম মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে ও বাংলাদেশ দ্বীনিসেবা ফাউন্ডেশনের আয়োজনে সারাদেশে থেকে ৬০ হাজার প্রতিযোগিদের বাছাই শেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জণকারী হাফেজ আফফান বিন সিরাজকে প্রথম পুরস্কার তুলে দেন।

হাফেজ আফফান বিন সিরাজ’র ত্রিশালের নিজ বাড়ীতে আগমন উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ আফফান বিন সিরাজকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, ইফা ময়মনসিংহের ট্রেইনার মোঃ দেলোয়ার হোসাইন, ইফা ত্রিশালের ফিল্ড সুপার ভাইজার মামুনুর রশিদ, জামিয়া ছিদ্দিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা এখলাছ উদ্দিন, মারকাজুত তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ, বালিপাড়া উলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা লুৎফর হোসেন, সংবর্ধিত হাফেজ আফফানের পিতা মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মালানা হিজবুল্লাহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category