গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপায় শুক্রবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫০ অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে আধুনিক হুইল চেয়ার, কমোড, লাঠি ও চিকিৎসার জন্য নগদ টাকা বিতরণ করা হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য কামরান শাহিদ প্রিন্স মহাব্বত এসব সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, গলাচিপা পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম, বকুলবাড়িয়া ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মো. জাফর খান, পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ এডভোকেট রিফাত হোসেন সজিব, গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমজাদ হোসেন সোহাগ, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আজম, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান খান, ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ আহমেদ আসিফ, সাবেক সাধারণ সম্পাদক মো জাহিদ হোসাইন প্রমুখ।