• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সান্তাহারে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি গ্রেফতার-১

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমীঘির সান্তাহার রেলওয়ে স্টেশনে অনলাইনে ট্রেনের টিকিট কিনে কালোবাজারী করে বেশি দামে বিক্রির সময় সুমন হোসেন নামের এক কালোবাজারীকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। তার নিকট থেকে নীলসাগর ট্রেনের পাঁচটি টিকিট জব্দ করা হয়। গত রোববার (২০ আগষ্ট) রাতে তাকে সান্তাহার রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টার থেকে গ্রেফতার করা হয়। সে আদমদীঘি সান্তাহার চা বাগান এলাকার নুর ইসলামের ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, সান্তাহার রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন যাবত একটি চক্র কাউন্টার হতে ট্রেনের টিকিট ক্রয় করে কালোবাজারীর মাধ্যমে যাত্রী সাধারণের কাছে উচ্চমূল্যে বিক্রি করতো। গত রোববার রাতে সান্তাহার রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে যাত্রী সাধারনের কাছে কালোবাজারীর মাধ্যমে আন্ত:নগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের টিকিট উচ্চদামে বিক্রি করা কালে সুমন হোসেনকে ৫টি ট্রেনের টিকিটসহ গ্রেফতার করা হয়েছে। পরদিন গতকাল সোমবার গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি মোক্তার হোসেন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category