• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘি ও সান্তাহারে নিষিদ্ধ পিরানহা মাছ অবাধে বিক্রি হচ্ছে

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমীঘি ও সান্তাহার মাছের আড়ৎ ও হাটবাজারে নিষিদ্ধ পিরানহা ও বিদেশী মাগুর মাছ অবাধে বেচাকেনা চলছে। স্থানীয়দের অভিযোগ মাছ বাজার গুলোতে দুর্বল মনিটরিংয়ের কারনে অবাধে নিষিদ্ধ পিরানহা রুপচাঁদা নামে ও বিদেশী মাগুর মাছ বেচাকেনা হয়ে থাকে। গতকাল সোমবার বেলা ১০টায় আদমদীঘি সদর মাছ বাজারে বিক্রি কালে পিরানহা মাছ জব্দ ও বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল উপস্থিত ছিলেন।
আদমদীঘি সদর, সান্তাহার মাছের আড়ৎ, মুরইল, নসরতপুর, চাঁপাপুর, ছাতিয়ানগ্রাম, কুন্দগ্রামসহ কয়েকটি হাটবাজারে দেখা গেছে, উৎপাদন বিক্রি ও বহন নিষিদ্ধ রাক্ষুশি পিরানহা ও বিদেশী মাগুর মাছ অবাধে বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ রুপচাঁদা মাছ মনে করে বিষাক্ত এসব মাছ অবলীলায় কিনে খাচ্ছেন। ফলে তারা অজান্তেই চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন বলে অভিজ্ঞ মহল মনে করেন। গতকাল সোমবার সকাল থেকেই আদমদীঘি সদর মাছ বাজারে পিরানহা মাছ বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিত্তিতে বেলা ১০টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট মুনিরা সুলতানা ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল ওই বাজারে অভিযান চালিয়ে মাছ ব্যবসায়ী স্বপন কুমার মন্ডলকে বিক্রির সময় বেশ কিছু সংখ্যক পিরানহা মাছসহ আটক করেন। পরে ভ্রাম্যমান আদালত তাকে ২ হাজার টাকা জরিমানা করে মাছ গুলো জব্দ করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category