• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গলাচিপায় যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনানো অনুষ্ঠান

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনালেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা। বৃহস্পতিবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীরত্বগাথার গল্প শোনানো হয়। এর পর উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ ও পুরষ্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর যুগ্মসচিব ও পরিচালক মো. শাহ আলম সরদার, বিশেষ অতিথি বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প পরিচালক ড. নুরুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন এবং গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।
যুদ্ধকালীন বীরত্বগাথার গল্প শোনালেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শামসুদ্দিন ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল করিম।
এ ছাড়া সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category