• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দেশসেরা হাফেজ আফফান বিন সিরাজ কে সংবর্ধনা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১৪৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

সবুজ মিয়া
ত্রিশাল ময়মনসিংহ প্রতিনিধিঃ

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা দেশে প্রথম স্থান অর্জনকারী হাফেজ আফফান বিন সিরাজকে ময়মনসিংহের ত্রিশালে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার বিকালে বালিপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুহুল আমিন মাদানী।

সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ আফফানকে ফুল, ক্রেস্ট ও নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়। এ ছাড়াও স্থানীয় সাংসদ রুহুল আমীন মাদানী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন সরকার এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

হাফেজ আফফান বিন সিরাজ ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোটপুল এলাকার মাওলানা সিরাজুল ইসলামের সন্তান।

গত ১৩ আগস্ট ধর্ম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ও বাংলাদেশ দ্বীনিসেবা ফাউন্ডেশনের আয়োজনে সারা দেশ থেকে ৬০ হাজার প্রতিযোগীকে বাছাই শেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ আফফান বিন সিরাজকে সনদ, সম্মাননা ও পুরস্কার তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাবেক যুগ্ম আহবায়ক এএন এম শোভা মিয়া আকন্দ, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোখছেদুল আমিন, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category