• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী হেরোইনসহ গ্রেফতার

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

বুলবুল আহম্মেদ,স্টাফ রিপোটার :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৫ গ্রাম হেরোইনসহ হযরত আলী খাঁন (৫৪) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা।

রবিবার (২৭ আগস্ট) রাতে সান্তাহার পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হযরত আলী খাঁন ওই এলাকার মৃত ছোলেমান খাঁনের ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের হাটখোলা নতুন বাজার এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হযরতের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।

এ ব্যাপারে সোমবার দুপুরে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে। ইতিপূর্বে হযরত আলী খাঁনের নামে একাধিক মাদক মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category