• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মেলান্দহে জাতীয় কবির ৪৭তম প্রয়াণ দিবস পালিত

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :

জামালপুরের মেলান্দহ উপজেলায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের ৪৭তম প্রয়াণ দিবস পালন করা হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) সন্ধায় এ উপলক্ষে উপজেলার উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠন নিজ কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

উত্তরণ সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম মিঞা, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য নাট্যকার আসাদুল্লাহ ফরাজী, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, এলজিডি কর্মকর্তা শুভাশিষ রায়, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম বাবু, সিপিবি নেতা আলমগীর আহমেদ শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির জীবনচরিত ও রচনাবলী নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংগীত শিক্ষক মোহাম্মদ রফিক, জাতীয় পুরষ্কার প্রাপ্ত শিশু শিল্পী লিউনা তাসনিম সাম্য, গুরুকণ্ঠ সঙ্গীত একাডেমির শিক্ষক ও পরিচালক মো. আমিনুল ইসলাম, আজমত আলী, শিশু শিল্পী সুমনা, মোহনা ও প্রাপ্তি সহ সংগঠনের অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। এ সময় শিল্পীদের তবলায় সঙ্গত করেন সংগঠনের তবলা বাদক মোঃ সোহেল রানা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category