• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মান্দায় গ্রাম পুলিশের ছেলের অবৈধ প্রেমের সম্পর্ক জানাজানি হওয়ায় অতর্কিত হামলা

দিনকাল বিডি ২৪ / ১৬১ Time View
প্রকাশঃ বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁর মান্দায় গ্রাম পুলিশ (চৌকিদার) এর ছেলের অবৈধ প্রেমের সম্পর্ক জানাজানি হওয়ায় একটি পরিবারের লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে লাঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের জাফরাবাদ গ্রামে। এ ঘটনায় প্রতিকার চেয়ে বুধবার বিকেলে গ্রাম পুলিশ (চৌকিদার) ইয়াকুব আলী ও তার ছেলে পলাশের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন জাফরাবাদ গ্রামের মৃত তহির উদ্দিন সরদারের ছেলে ভূক্তভোগী আব্দুস সালাম নামে এক ব্যাক্তি।
অভিযোগসূত্রে জানা গেছে, সম্প্রতি জাফরাবাদ দাখিল মাদ্রাসার এক শিক্ষার্থীর সাথে কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ (চৌকিদার) ইয়াকুব আলীর ছেলে পলাশের অনৈতিক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিষয়টি জানাজানি হওয়ায় অত্র এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই এক পর্যায়ে বিষয়টি ভূক্তভোগী আব্দুস সালাম ও তার স্ত্রী আঞ্জয়ারা বেগম জানেন এবং অন্যদেরকে জানিয়েছেন মর্মে গত মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে সন্দেহমূলকভাবে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। ওই সময় তাদের গালিগালাজ করতে নিষেধ করায়, তারা ক্ষিপ্ত হয়ে ভূক্তভোগীদের বাড়ির ভেতর এসে অতর্কিতভাবে হামলা চালিয়ে তাদের উভয়কে মারপিট ও শারিরিকভাবে লাঞ্চিত করে। বর্তমানেও তারা বিভিন্নভাবে হুমকি অব্যাহত রাখায় তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে জানিয়েছেন।
ভূক্তভোগী পরিবারের লোকজনের দাবি যে, শুধু এটিই না সুদের কারবারসহ বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির সাথে জড়িত গ্রামপুলিশ (চৌকিদার) ইয়াকুব আলী এবং তার পরিবারের লোকজন। তাদের ক্ষমতার অপব্যাবহার ও দাম্ভিকতার বিষয়টি অনেকেই অবগত আছেন। এসব ব্যাপারে এর আগেও তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গ্রামপুলিশ (চৌকিদার)ইয়াকুব আলী ও তার পরিবারের লোকজনের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। এর থেকে পরিত্রাণ পেতে চান তারা।
এ বিষয়ে গ্রাম পুলিশ (চৌকিদার) ইয়াকুব আলী ও তার ছেলে পলাশের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে জানার জন্য মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাদের কোন সদুত্তোর পাওয়া যায়নি।
এ ব্যাপারে কাঁশোপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, বিষয়টি আবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category