• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নবাগত নওগাঁ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মাওলা আত্রাই উপজেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, সেবা গ্রহিতা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নিবার্হী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিতে অনুষ্ঠিত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার, ইউনিয়ন পরিসদের চেয়ারম্যানগন,স্থানীয় সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ,মাদক ও বাল্যবিবাহ বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয়।এসময় জেলা প্রশাসক গোলাম মাওলা নওগাঁ জেলাসহ সকল উপজেলার বিভিন্ন সমস্যা,সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category