• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মান্দায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় একই পরিবারের আহত ৫

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার বিকেলে উপজেলার ৬ নং মৈনম ইউনিয়নের নলকুড়ি (মন্ডলপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে,নলকুড়ি মৌজার ৪/১২৩-১ নং প্রস্তাবিত খতিয়ানের সাড়ে ১৮ শতক জমির মধ্যে ৬ শতাংশ জমি নিয়ে নলকুড়ি গ্রামের মৃত পছির উদ্দিন মন্ডলের ছেলে আমজাদ হোসেনের সঙ্গে একই গ্রামের ইব্রাহীম গংদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্রে সংঘবদ্ধ হয়ে এসে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় প্রতিহত করতে গিয়ে আমজাদ হোসেন,এনামুল হক,জহুরা বিবি,এলোরা বিবি এবং জোৎস্না বেগমসহ একই পরিবারের ৫ জন আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এরপরেও তারা সেখানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠ বিচার দাবি করেন ।
এ বিষয়ে প্রতিপক্ষের ইব্রাহীম আলী বলেন, বিবাদমান জমিটি নিয়ে দীর্ঘদিন যাবৎ উভয় পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে এই অনাকাক্ষিত ঘটনা ঘটেছে।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, বিষয়টি অবগত নয়। তবে,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category