• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

মোহনপুরে ৩টি ব্যাটারিচালিত রিক্সা-সহ সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্য গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর মোহনপুরে সংঘবদ্ধ চোরচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মোগনপুর থানা পুলিশ। এ সময় চুরি হওয়া ৩টি অটোরিক্সা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) লালমনিরহাট হতে চুরি হওয়া অটোরিক্সা-সহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো: মোঃ গোলজার হোসেন (৪৩), মোঃ আবু হায়াত সুরজ (৪২), মোঃ আবুল কালাম (৩৪), মো: উজ্জল মিয়া (২৬) এবং মোঃ আলমগীর সিদ্দিক সানি (৩৭)। মোঃ গোলজার হোসেন রংপুর জেলার পীরগাছা থানার কুতুব্বাস গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে, মোঃ আবু হায়াত সুরজ বগুড়া জেলার সদর থানার বারুপুর গ্রামের মৃত আনোয়ারুল ইসলামের ছেলে, মোঃ আবুল কালাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব নওদাবাস গ্রামের মোঃ আজিজুর রহমানের ছেলে, মোঃ উজ্জল মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গামারীতলা গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং মোঃ আলমগীর সিদ্দিক সানি লালমনিরহাট জেলার সদর থানার ষ্টোর পাড়া গ্রামের মোঃ বিল্লাল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান জেলা পুলিশের এই মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category