• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে ঝড়ো হাওয়ায় আমন ধানের ব্যাপক ক্ষতি

দিনকাল বিডি / ৩৮১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উপর দিয়ে হঠাৎ বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহিত হওয়ায় আমন ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে। সে কারণে কৃষকরা চরম হতাশাগ্রস্থ হয়ে পড়েছে। নিচু এলাকা সমূহের আমন ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। গত সোমবার উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার উপর দিয়ে অসময়ে হঠাৎ ভারি বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহিত হয়। যার কারণে নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা ও নিচু এলাকার উঠতি আমন ক্ষেত মাটিতে নুয়ে পড়ে। অনেক আমন ক্ষেতে পাঁকা ধরেছে এবং অনেক ক্ষেতে থোর মুখে এসেছে। কৃষকদের দাবি এ সময়ে ঝড়ো হাওয়া ফসলের ব্যাপক ক্ষতির সম্ভবনা রয়েছে। উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের কৃষক বাবু মিয়া জানান, তার দুই বিঘা জমির উঠতি আমন ক্ষেত পানিতে নুয়ে পড়েছে। ক্ষেতের জমি থেকে পানি সরানোর কোন ব্যবস্থা নেই। তিনি জানান, প্রতিটি ধানের গোছায় থোর এসেছে। তিনি আরও বলেন এক সপ্তাহের মধ্যে পানি সরে না গেলে তার দারুন ক্ষতি হবে। যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে মাথায় হাত দিয়ে পথে বসতে হবে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ঝড়ো হাওয়ায় উপজেলায় ৮৭ হেক্টর জমির আমন ক্ষেত পানিতে ডুবে গেছে। তবে সরকারিভাবে এর পরিমান অনেক বেশি। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ রাশিদুল কবির জানান, ইউরিয়ার সার ও জমির আশেপাশে বাড়ি থেকে ধেঁয়ে আসা মাটি জমিতে প্রবেশ করার কারণে ধান ক্ষেত নুয়ে পড়েছে। যে সমস্ত আমন ক্ষেত পানির নিচে ডুবে গেছে, সে সমস্ত ক্ষেতের ক্ষতির সম্ভবনা বেশি। আর সে সমস্ত ক্ষেত নুয়ে পড়েছে তার ক্ষতির পরিমান কম হবে। তিনি আরও বলেন, ঝড়ো হাওয়ায় অনেক ধান ক্ষেতের পোকা মাকড় ধংস হয়েছে। সে ক্ষেত্রে কৃষক অনেক উপকৃত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category