• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাট ডেঙ্গু ভাইরাস জনিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট জেলা প্রতিনিধি ||

নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম,জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এবং রুপান্তর এর আয়োজনে ডেঙ্গু ভাইরাস জনিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি এ্যাড শাহআলম টুকুর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ-আল আসাদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক, মোঃ জাকির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান ,বাগেরহাট সদর হাসপাতালের আরএমও ডাঃ জিয়াউল আদনান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জন সাহা, জেলা রোভারের সহ সভাপতি প্রফেসর বুলবুল কবীর, টিআইবি সভাপতি এ্যাড রামকৃষ্ণ বসু,এ্যাড মিলন ব্যানার্জী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য অধিকার ফোরামের সহ সভাপতি রবীন্দ্রনাথ মুখার্জি, যুব সংগঠন বিষয়ক সম্পাদক সেখ সাকির হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার আকমল উদ্দিন সাখী সহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরাম এর যুব সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এতে অংশ নেন।
সভায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রুপান্তরের ফোকাল পার্সন শিল্পী আক্তার।
আলোচনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি প্রচার যানের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category