নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় আমিন সমিতির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের প্রয়াত আমিন লুৎফর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আমিন সমিতির সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন (রানা),সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিন্দু এবং ক্যাশিয়ার মামুনুর রশিদ প্রমূখ।
উল্লেখ্য,গত ২৬ আগস্ট শনিবার বিকেলে শারিরিক আসুস্থতা জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। এরপর ২৭ আগস্ট তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে নওগাঁ জেলা ও মান্দা উপজেলা আমিন সমিতির পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।