এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শিক্ষাবৃত্তি উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১৩ ই সেপ্টেম্বর ২০২৩ রোজ বুধবার সকালে শিক্ষাবৃত্তি উপকরণ ও বাইসাইকেল বিতরণ উপলক্ষে উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এম পি
দিনাজপুর-৫, সভাপতি, জেলা আওয়ামী লীগ ও
সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়র সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয় সংসদ। সভাপতিত্ব করেন মোহাম্মদ ইসমাঈল, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর দিনাজপুর।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক,চেয়ারম্যান উপজেলা পরিষদ, পার্বতীপুর, দিনাজপুর, মোঃ আমিরুল মোমিনীন মোমিন, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ,পার্বতীপুর,মোঃ মাহমাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি), পার্বতীপুর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আনুষ্ঠানিক ভাবে শিক্ষাবৃত্তি উপকরণ ও বাইসাইকেল বিতরণ করেন।