• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাণীনগরে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী (১৫)কে উদ্ধারসহ রাসেল হোসেন (২৫) নামে এক অপহরনকারী যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে তাদেরকে উদ্ধার এবং গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল উপজেলার একডালা ইউনিয়নের পানিয়াল পাড়া গ্রামের আফতাব হোসেনের ছেলে।এঘটনায় ভিকটিম স্কুল ছাত্রীকে মেডিকেল চেকআপে পাটানো হয়েছে এবং গ্রেফতার রাসেলকে আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দায়েরকৃত মামলার বরাদ দিয়ে জানান,গত ১৩ আগষ্ট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক স্কুল ছাত্রী সকালে বাড়ী থেকে বের হয়ে বিদ্যালয়ে যায়। এর পর বিদ্যালয় ছুটি হলে বিকেল সাড়ে চারটা নাগাদ বাড়ী ফেরার সময় গ্রেফতার রাসেলসহ আরো কয়েকজন জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গত ১৪ সেপ্টেম্বর রাসেলসহ ৫জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামী করে থানায় অপহরন মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে থানাপুলিশ শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আবাদপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধারসহ রাসেলকে গ্রেফতার করা হয়। কর্মকর্তা আরো জানান,স্কুল ছাত্রীকে মেডিকেল চেকআপের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চেকআপ শেষে জবানবন্দির জন্য আদালতে হাজিরর করা হবে এবং রাসেলকে আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category