• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাটোরে আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষে উঠান বৈঠক

দিনকাল বিডি / ২০০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

নাটোর প্রতিনিধি
আন্তর্জাতিক দারিদ্র
বিমোচন দিবস উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১২টায় নাটোর
জেলার নলডাঙ্গায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক
আয়োজিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক
শামীম আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে সরকারি ও
বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে।
এসব সুযোগ গ্রহন করে কর্ম ও সচেতনতার মাধ্যমে ব্যক্তি ও
পরিবারিক পর্যায়ে জীবন যাত্রার মান উন্নয়ন করতে পারেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ
রোজী আরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ
নাদিম সারওয়ার, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মোঃ
আব্দুল ওয়াদুদ, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা
খাতুন, ট্রাণিসম্পদ বিভাগের জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের
উপ পরিচালক ডাঃ অরুনাংশু মন্ডল।
ব্র্যাক নাটোর জেলা কার্যালয়ের সমন্বয়কারী লাইলুন নাহার
জানান, ব্র্যাক ২০০৯ সাল থেকে নাটোরে আলট্রা-পুওর
গ্রাজুয়েশন কর্মসূচী বাস্তবায়ন করছে। বিভিন্ন উপকরণ ও
আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে জেলায় ২৭ হাজারের অধিক
গ্রাজুয়েট হয়েছেন। সহায়তাপ্রাপ্ত এসব পরিবারে তিন
ধরণের উৎপাদনশীল সম্পদ, নিয়মিত ভালো মানের খাবার গ্রহন,
স্কুল গমনোপযোগী ছেলে-মেয়েদের স্কুলে যাওয়া, নিরাপদ পানি
পান করা, টেকসই ঘরে বসবাস, নিয়মিত সঞ্চয় জমা করা
ইত্যাদি ১৩টি মানদন্ড বিবেচনায় উর্ত্তীর্ণ ব্যক্তিরাই
গ্রাজুয়েট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category