বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে হরিণের মাংসসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মোংলার সোনাইলতলার শওকত সরদার (৩৭), ও রামপালের শেখ হেকমত আলী (৩৯)। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
বাগেরহাটে রামপাল থানায় অফিসার ইনচার্জ ( ওসি) এসএম আশরাফুল আলম জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোররাতে রামপাল থানাধীন বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারের ব্যাংকের মোড় নামক স্থানে পাকা রাস্তার উপর থেকে মোংলার সোনাইলতলার শওকত সরদার (৩৭), ও রামপালের শেখ হেকমত আলী (৩৯) গ্রেফতার করা হয় । এসময় তাদের কাছ থেকে জব্দ করা করা হয়েছে হরিণের মাংস ও মটর বাইক।
পরে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২; তৎসহ 26(1)(b)/26(1A)(f) ধারায় মামলা করা হয়েছে। থানার মামলা নং-১৪, তারিখ- ১৮/৯/২০২৩, ধারা- ৩৪(খ)/৩৭/৪১।
আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।#