খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার নসরৎপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে ইউপি চত্বরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা তারেক রহমান লুলু, ইউপি সচিব আশিকুর রহমান, ইউপি সদস্য সোহেল রানা, মনিরুজ্জামান মিলন, নজরুল ইসলাম, জুয়েল রানা, মোজাফ্ফর হোসেন প্রমুখ। এসময় গ্রাম পুলিশসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।