• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে ব্যাবসায়ী সমিতি’র কমিটি ও ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৪ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জে উপজেলার বিভিন্ন হাট
বাজারের ব্যবসায়ী সমিতি’র কমিটি ও ইজারাদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, সমসাদ আরা রেবা, মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফিরোজ উদ্দিন, সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আলম মিরন, গুনারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান
সাজু, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম, চরপাকেরদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল আলম সরদার, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক
জাহিদুর রহমান উজ্জল,, মাদারগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ ও শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য যে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে আলু,পিয়াজ,ডিম নির্ধারণকৃত মুল্য বিভিন্ন হাট- বাজারে বাস্তবায়ন করার লক্ষ্যে স্থানীয় চেয়ারম্যান, ব্যাবসায়ী সমিতির কমিটির সভাপতি/সম্পাদক ও ইজারাদারদের সাথে মতবিনিময় সভা করা হয়। এসময় উপজেলার বিভিন্ন হাট – বাজারের ব্যবসায়ী সমিতির কমিটি ও ইজারাদারগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category