• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

সাংবাদিক পিটানো জয়নাল ওয়ার্ডবয় হয়েও কাজ করে প্যাথলজী বিভাগে

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

সোহাগ উদ্দিন, ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিক পেটানো সেই জয়নাল ওয়ার্ডবয় হয়েও কাজ করে প্যাথলজী বিভাগের পরীক্ষা-নিরীক্ষার ফি আদায়ের। বছর খানেক ধরে যোগদানের পর থেকে কখনো তাকে ওয়ার্ডবয়ের কাজ করতে দেখেনি কেউ।

সরেজমিন ঘুরে দেখা যায়, ওয়ার্ডবয় জয়নাল নিচ্ছেন প্যাথলজী বিভাগের পরীক্ষা-নিরীক্ষার ফি। নিজ স্বাক্ষরে দিচ্ছেন টাকা আদায়ের রিসিট। পরীক্ষা-নিরীক্ষার জন্য আসা রোগীদের থেকে কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তিনি ওয়ার্ডবয় হয়েও কিভাবে পরীক্ষা-নিরীক্ষার ফি আদায় করছেন এমন প্রশ্নে কিছুটা হতভম্ব হয়ে জয়নাল বলেন, করতেছে রোগীরা, সমস্যা নাই।আমার সাক্ষরেই রিসিট দিচ্ছি, সাথে স্যারের স্বাক্ষরও আছে।

এবিষয়ে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলামকে ওয়ার্ডবয় কিভাবে টাকা কালেকশন করছেন এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ক্যাশের টাকা কালেকশনের জন্য আমাদের আলাদা লোক নেই। এটা আমি ইন্টারনাল ভাবে মেনেজ করছি।

উল্লেখ্য, গত শনিবার সকালে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকরা তথ্য সংগ্রহে গেলে হাসপাতালের কর্মচারীদের হামলায় চার সাংবাদিক আহত হয়। এ হামলায় বাবুর্চি সোহরাব, ওয়ার্ডবয় জয়নাল ও আরও কয়েকজন অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category