• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

গলাচিপায় শিক্ষক দিবস পালিত

দিনকাল বিডি / ২১০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
‘শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্যের আলোকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আয়োজনে এবং ব্র্যাক এর সহযোগিতায় পটুয়াখালীর গলাচিপায় শিক্ষক দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সম্মিলিত শিক্ষক পরিষদের আহŸায়ক ও গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত)। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান এবং কালারাজা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. মিজানুর রহমান। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category