• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস উদযাপিত

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব বসতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (২ অক্টোবর) সকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।
এর আগে, ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকা শক্তি’- প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ হয়।
আলোচনা সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক শামীম আহমেদ, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহজাহান মিয়া, আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) মোঃ আরেফিন জুয়েল প্রমুখ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আ লিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের (সাবেক) চেয়ারম্যান প্রফেসর তানভীরুল আলম, রেডা’র সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান।
মুখ্য আলোচক ছিলেন, গণপূর্ত জোন রাজশাহীর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মিসবাহ উদ্দিন আহমেদ। বিশেষজ্ঞ আলোচক ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অ ল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক অনুতুস দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category