• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে ৪৩৩- তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

বাগেরহাট জেলা স্কাউটসের আয়োজনে, বাংলাদেশ স্কাটউস, খুলনা অঞ্চলের ব্যবস্থাপনায়, (০৩-০৭) অক্টোবর ২০২৩ তারিখ পর্যন্ত দশানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগেরহাটে ৪৩৩-তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স অনুষ্ঠিত হচ্ছে। কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সে, কোর্স লিডার এর দ্বায়িত্ব পালন করছেন মোঃ আক্তারুজ্জামান,
উক্ত কোর্সে বাগেরহাট জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১ জন শিক্ষক অংশগ্রহণকারী অংশগ্রহণ করছেন । কোর্সে ১০ জন প্রশিক্ষক দ্বায়িত্ব পালন করছেন। কোর্সটি ০৩ অক্টোবর ২০২৩ তারিখ সকাল ১০.০০ টায় শুরু হলেও আনুষ্ঠানিক ভাবে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ০৩ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৫ টায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটে৫র জেলা প্মোরশাসক মোহাঃ খালিদ হোসেন ও সভাপতি বাগেরহাট জেলা স্কাউটস।

এসময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম সায়েদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহআলম, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, বাগেরহাট জেলা স্কাউটস কমিশনার মোঃ আসাদুল কবীর, সহকারী কমিশনার সেখ সাকির হোসেন প্রমুখ ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উল্লেখ করেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুটি করে কাব দল গঠন করতে হবে। স্কাউট আন্দোলনকে আরো বেশি গতিশীল করতে হবে। ছাত্র-ছাত্রীদেরকে শ্রেনী শিক্ষার পাশাপাশি আদর্শ, মানবিক, দেশাত্ববোধ, নৈতিকতা শেখাতে হবে। তারই ধারাবাহিকতায় এ কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category