• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জমকালো আয়োজনে ত্রিশালে আমাদেরসময়’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিনকাল বিডি ২৪ / ২৩১ Time View
প্রকাশঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩

মোঃ মনির হোসেন চীফ রিপোর্টার :

কেক কাটা, রেলি, আলোচনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশালে জমকালো আয়োজনে পালিত হয়েছে পাঠক প্রিয় দৈনিক আমাদের সময় পত্রিকার ১৯তম বছরে পদার্পণ।

পত্রিকাটির ১৮ তম বছর পূর্তি ও ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জুয়েল আহমেদ।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রয়াত ইউএনও রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে কেক কাটা, আলোচনা ও সম্মাননা প্রদান করা হয়।

দৈনিক আমাদের সময় ত্রিশাল প্রতিনিধি এইচ এম জোবায়ের হোসাইনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, দৈনিক বিশ্বের মুখপত্রের সম্পাদক এনবিএম ইব্রাহিম খলিল রহিম, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশিদুল আলম মজিব, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, দৈনিক দিগন্ত বাংলার সম্পাদক আ.ন.ম ফারুক, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বাদল, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, প্রচার সম্পাদক মামুনুর রশীদ, ত্রিশাল সংবাদপত্র এজেন্সির মালিক আবু বকর সিদ্দিক চাঁন মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখর উদ্দিন, সাংবাদিক সাইফুল আলম তুহিন, মেহেদী জামান লিজন, রুকুনুজ্জামান সরকার রাহাদ, আব্দুল্লাহ আল ফাহাদ, এস এম মাসুদ রানা, মেহেদী হাসান রিয়েল, আবু রাইহান প্রমূখ।

এছাড়াও সংবাদপত্র এজেন্সির পরিচালক আবুল খায়ের বাদশা, ম্যানেজার শরিফুল ইসলাম, আল আমিন, সাব-এজেন্ট কামাল হোসেন, মোবারক হোসেন, রাসেল মিয়া, শামীম আহমেদ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পূর্বে কেক কেটে ১৯তম বর্ষে পদার্পণ উদযাপন করা হয়। প্রায় তিন যুগেরও অধিক সময় ধরে সংবাদপত্রের সেবা করায় ত্রিশাল সংবাদপত্র এজেন্সির মালিক আবু বকর সিদ্দিক চাঁন মিয়া কে আমাদের সময় সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আলোচনা সভায় অতিথিবৃন্দ বিগত সময়ের ন্যায় আগামীতেও দৈনিক আমাদের সময় নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশেন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category