• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ৩৪০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩

বুলবুল আহম্মেদ, স্টাফ রিপোর্টার :

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এই দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়ে থাকে। এবারও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে নানা আয়োজনে।

বগুড়ার আদমদীঘির সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। “সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সান্তাহার পৌর শহরের সান্তাহার বনমালী-পরেমশ্বর (বি.পি.) উচ্চ বিদ্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিন সকাল ১১ টায় বিদ্যালয়ের সকল শিক্ষকদের নিয়ে পৌর শহরে প্রধান সড়কে র‌্যালি শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করে সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সান্তাহার বি.পি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার, সহকারী শিক্ষক আব্দুল মতিন তালুকদার, মুক্তা রানী, তুষার কান্ডি সরকার, রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক কামরুজ্জামান নান্নু, আছলাম হোসেন, অশোক কুমার ঘোষ, উম্মে সালওয়া, মাহাফিজুর রহমান, দিল আফরোজ, মোহসিন ইসলাম, চামেলী পারভীন,নাদিরা খাতুন, সাজেদুর রহমান রকি প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category