কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলা পুলিশের ১৪ তম ব্যাচের ‘দক্ষতা উন্নয়ন’ কোর্স সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত ৭ হতে ১২ অক্টোবর ৬ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের (১৪ তম ব্যাচ) এর সমাপনী ও সনদপত্র বিতরণ করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
১৪ তম এই কোর্সে বিভিন্ন পর্যায়ে ভালো ফলাফল করায় ৩ জন পুলিশ সদস্যকে জেলা পুলিশের পক্ষ থেকে পুরষ্কার হিসেবে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। পুরষ্কার প্রাপ্তরা হলেন- ফুলবাড়ী থানায় কর্মরত কনস্টেবল মোহাম্মদ আলী, ডিএসবিতে কর্মরত কনস্টেবল মোঃ রাকিব হাসান এবং চিলমারী মডেল থানায় কর্মরত কনস্টেবল মোঃ গোলাম মোস্তফা।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, আইন বিষয়ক কোর্স কর্ডিনেটর ইন্সপেক্টর ইব্রাহিম খলিল, পুলিশ লাইন্সের আরআই মোঃ জহুরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।