ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টারঃ- নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনসার ভি,ডি,পি অফিসের আয়োজনে গ্রাম ভিত্তিক দেশের দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবী হিসেবে আনসার ভি,ডি,পি’র সদস্যদের কাজে লাগাতে এবং তাদেরকে
দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশা ইউনিয়নের সুদরানা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় ১০ দিন ব্যাপী গ্রামভিত্তিক অস্ত্রবিহীন আনসার ভি,ডি,পি’র মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা আনসার ভি,ডি,পি অফিসার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ,আনসার ভি,ডি,পি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা কমান্ডার মোঃ জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক অমরন্দ্রনাথ সাহা প্রমুখ।