• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ

জামালপুরের মাদারগঞ্জে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষিকা ও প্রতিষ্ঠান সভাপতিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলার মাদারগঞ্জ উপজেলায় রবিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পরামর্শমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা শাখওয়াতুল আলম মনি, সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, সহ-সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যক্ষ মোঃ গোলাম রব্বানী, মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা, জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য দৌলত জামান দুলাল, উপজেলা শিক্ষা অফিসার নুরুল আমিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মাদারগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ বক্তব্য রাখেন।
পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চরগোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় বিজয়ীরা মঞ্চ সম্মুখে চ্যাম্পিয়ন ট্রফি প্রদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category