• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রাজশাহীর পূজামন্ডপ পরিদর্শন করলেন, রাজশাহীর ডিআইজি ও পুলিশ সুপার

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া থানা এবং চারঘাট থানার পূজামÐপ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান, বিপিএম(বার), পিপিএম (বার) এবং পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম।
শনিবার (২১ অক্টোবর) দিনগত রাত ১০টা হতে রাত ১২টা পর্যন্ত তাঁরা রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর বাজারের দূর্গামাতার মন্দির এবং চারঘাটের সরদহ ইউনিয়নের খোর্দ্দগোবিন্দপুর শ্রী শ্রী কালিমাতার মন্দির এবং চারঘাট থানার কেন্দ্রীয় কালিমাতার মন্দির পরিদর্শন করেন।
এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এবং রাজশাহীর পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম পুজামÐপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং তাঁরা পুজা উদযাপন কমিটির সাথে কুশলাদি বিনিময় করেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, বাংলাদেশ সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ হিসেবে সুদীর্ঘ কাল হতে অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এখানে দুর্গাপ‚জা পালিত হচ্ছে। রাজশাহী বিভাগের ৮ জেলায় দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা মোবাবেলায় প্রতিটি প‚জামÐপে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। তিনি আরও বলেন, পোশাকি পুলিশ ছাড়াও সাদা পোশাকের পুলিশ গোয়েন্দা নজরদারি করছে। বিশৃঙ্খলা সৃস্টির উদ্দেশ্যে অনলাইন বা অফলাইন কোনো মাধ্যমেই গুজব রটানোর অপপ্রয়াস পরিলক্ষিত হলে অপতৎপরতায় লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, পিপিএম বলেন, রাজশাহী জেলায় ৩৬৩ টি পুজামÐপে দুর্গামাতার আরাধনা চলছে। আমরা প্রতিটি থানার পূজামÐপ পরিদর্শন করছি এবং প‚জা উদযাপন কমিটির সদস্যগণের সাথে মতবিনিময় করছি। এ শারদীয় দুর্গাপূজা যাতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য আমরা সবরকমের নিরাপত্তার ব্যবস্থা রেখেছি। তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মোঃ রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (চারঘাট সার্কেল) প্রণব কুমার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আ.ন.ম নিয়ামত উল্লাহ, চারঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ সিদ্দিকুর রহমান-সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category