• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রাজশাহী মহানগরীতে ইয়াবা ও ফেনসিডিল-সহ গ্রেফতার ৩

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ২০ বোতল ফেনসিডিল-সহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সোয়া ৮টায় চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এদিন বিকাল পৌনে ৫টায় মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুরমোড় নীদরধার এলাকা থেকে ২০বোতল ভারতীয় ফেনসিডিল-সহ চিহ্নিত নারী মাদক কারবারী ও ১১টি মাদক মামলার আসামী মোসাঃ তসলিমা খাতুন তসলিকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: মোঃ ইনতাজ আলী (২৮),সে মহানগরীর চন্দ্রিমা থানার মুশরইল আলানের মোড়ের মৃত মনসুর আলীর ছেলে, মোঃ জয় (৩২), সে একই এলাকার সুশান্তের ছেলে এবং মোসাঃ তসলিমা খাতুন তসলি (৪৭), সে বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর কেদুরমোড় নদীর ধার এলাকার মোঃ রবিউল ইসলাম রবির স্ত্রী ।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানা ও বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে বলেও জানান এই মুখপাত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category