• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

আদমদীঘিতে ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২৫৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আহাদত আলী (৪২) ও জুয়েল হোসেন (৩৮) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গত বুধবার (১ নভেম্বর) রাতে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড যাত্রী ছাউনির পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আহাদত আলী আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনসাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ও জুয়েল হোসেন একই ইউনিয়নের খারিয়াকান্দি গ্রামের মজিবর শেখের ছেলে। এ ব্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ জানায়, গত বুধবার রাতে আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ড এলাকায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে টহল পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ছাত্রী ছাউনির পিছন থেকে ওই দুই ব্যক্তিকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে ১৫ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, পরদিন গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category