• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ – পোরশায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের যে কথা বলেছেন এই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। শিক্ষকদের প্রচেষ্টার ফলে শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে অবদান রাখতে পারবে।

শনিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর পাহাড়ি পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও শিক্ষকের করণীয় শীর্ষক মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে সরকার সবোর্চ্চ গুরুত্বারোপ করেছে, উল্লেখ্য করে খাদ্যমন্ত্রী বলেন- শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ থেকে এমপিওভুক্তি, শিক্ষক-শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, কারিকুলাম যুগোপযোগী করা ও অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে ডিজিটাল ল্যাব।

এগুলোর কারনে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছে ও ঝরে পড়ার হার কমে গেছে। খাদ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব। এই সরকারের আমলে দেশে একটি যুগোপযোগী শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আরও গতিশীল করতে হবে।

শুধু শিক্ষানীতি নয়, বর্তমান সরকার দক্ষ শিক্ষক গড়ে তোলার জন্য একাধিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন। এই দক্ষ শিক্ষকরা দক্ষ ছাত্র গড়ে তুলবে এবং এই ছাত্ররাই একদিন গড়ে তুলবে স্মার্ট বাংলাদেশ। সাধন চন্দ্র মজমুদার বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও নীতি-আদর্শ ধরে রেখে কাজ করেছি। এরই ফলস্বরূপ দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটেছে আমাদের।

এ ধারা অব্যাহত রাখতে হবে। তিনি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে দেশরতœ শেখ হাসিনার অবিচল নেতৃত্বে সবাইকে এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা আক্তার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক মাহবুবুর রহমান শাহ্, নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গাংগুরিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন পাহাড়ি পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ ফিরোজ আহম্মেদ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার মশিদপুর ইউনিয়নের শিশা হাইস্কুল মাঠে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভূক্ত উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। এতে সংশ্লিষ্ট ইউনিয়নের উপকারভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category