• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কালাইয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

দিনকাল বিডি ২৪ / ১৭২ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মো: ফারুক হোসেন কালাই প্রতিনিধিঃ

“সমবায়ে গড়ছি দেশ, স্মার্টা হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এই উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস আয়োজনে র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদরের মহাসড়কে প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা তিথি সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, কালাই সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম, কালাই থানার ওসি ওয়াসিম আল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান,

উপজেরা কৃষকলীগের সভাপতি মনীশ চৌধুরী, উপজেলা সমবায় অফিস সহকারী মো. হারুনুর রশীদ, মো.মাহুবুবর রহমান ও মোছা.মর্তুজা পারভীন, উপজেলার সফল সমবায়ী মোছা. ফেরদৌসি বেগম ও নজরুল ইসলাম প্রমুখ। পরে উপজেলার সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। এ সময় সমবায় সমিতির সদস্য, উদ্যোক্তা, সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়াও একইস্থানে পরপর জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category