• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

রাজশাহী মহানগরীর তালাইমারীতে দেশীয় অস্ত্রসহ ৪ যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ২১২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে কিছু যুবক দেশীয় অস্ত্র হাতে উঁচিয়ে নাচানাচি’র ভিডিও’র সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়েছে। এ ঘটনায়
মঙ্গলবার (৭ নভেম্বর) রাত পৌনে ১১টায় মহানগরীর বোয়ালিয়া থানার তালাইমারী বাদুড়তলা এলাকা থেকে অস্ত্র-সহ চর যুবককে গ্রেফতার করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ সালাউদ্দিন (২০), সে মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধারের মোঃ মামুনের ছেলে মোঃ নয়ন (২০), একই এলাকার মোঃ আমিজনের ছেলে মোঃ আসাদ (২০) সে তালাইমারী বাদুড়তলার মোঃ পিন্টুর ছেলে ও মোঃ হৃদয় (১৯), সে তালাইমারী বাশার রোডের মোঃ রহিমের ছেলে।
বুধবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, বুধবার রাত পৌনে ১১ টায় দেশীয় অস্ত্র উঁচিয়ে নাচানাচি’র ভাইরাল ভিডিও’র আসামিদের গ্রেফতারে বিশেষ পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার তালাইমারী শহিদ মিনার এলাকা হতে ২টি দেশীয় অস্ত্র ও তাদের ব্যবহৃত মোটরসাইকেল-সহ আসামি সালাউদ্দিন ও আসাদকে গ্রেফতার করে। পরে গ্রেফতার সালাউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি হতে আরও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোরয়ার্দীর নেতৃত্বে এসআই ইফতেখার মোহাম্মদ আল আমিন, এসআই এস.এম সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তাদের সহযোগীদের নিয়ে অন্য একটি কিশোর গ্যাং এর সদস্যদের তাড়া করার উদ্দেশ্যে একত্রে দেশীয় অস্ত্রসহ নিয়ে বোয়ালিয়া থানার তালাইমারী বাদুরতলায় নাচানাচি করে এবং সেই নাচের ভিডিও ধারণ করে। তারা আরও জানায় আধিপত্য বিস্তার করতে এ অস্ত্রগুলো ব্যবহার করে। অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category