বাগেরহাট প্রতিনিধি ।।
সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা প্রাপ্ত মানুষ বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে বাগেরহাটের মোরেলগঞ্জে জনসভা অনুষ্ঠিত হয়েছে ।
মোরেলগঞ্জ উপজেলা পরিষদ এ আয়োজনে শনিবার বিকেল ৪ টায় মোরেলগঞ্জ উপজেলার সেলিমাবাদ ডিগ্রী কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
মোরেলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক এর সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মোশাররফ হোসেন, মোরেলগঞ্জ পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এইচ. এম বদিউজ্জামান সোহাগ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক।
এসময় মোরেলগঞ্জ উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস, থানার ওসি মো. সাইদুর রহমান ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সভায় উপস্থিত ছিলেন। চেয়ারম্যানদের পক্ষে বক্তৃতা করেন মোরশেদা আক্তার ও সামছুর রহমান মল্লিক। ##