শরিফুল আলম
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ মাজেদুর রহমান। মঙ্গলবার (১৪ নভেম্বর ) বিকেলে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী ওসি পিএসএম মোস্তছিনুর রহমানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। ঈশ্বরগঞ্জ থানার ওসি হিসেবে যোগদান করার আগে তিনি জামালপুর জেলার ইসলামপুর থানায় কর্মরত ছিলেন।
সন্ধ্যায় অনুষ্ঠিত এ পালাবদল অনুষ্ঠানে নবাগত ওসি মুহাম্মদ মাজেদুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ এবং বিদায়ী ওসি মোস্তাছিনূর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম ও অন্যান্য পুলিশ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ওসিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।জানা গেছে, মুহাম্মদ মাজেদুর রহমান ২০০১ সালে উপ-পরিদর্শক হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল ঢাকা মেট্টোপলিটন পুলিশ-ডিএমপি।পেশাগত দায়িত্ব পালনে নবাগত ওসি মুহাম্মদ মাজেদুর রহমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সব রকম অপরাধ দমনে সবার সহযোগিতা কামনা করেন।