• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ঢাকা-কক্সবাজার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ

দিনকাল বিডি ২৪ / ২০২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

ঢাকা-কক্সবাজার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে একযোগে অনলাইন ও কাউন্টারে এ টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার দেওয়া হচ্ছে ১, ২ ও ৩ ডিসেম্বরের টিকিট।
এর আগে, গত মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে এ রুটে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কথা থাকলেও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ চলমান থাকায় তা হয়নি।

এদিকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ১৩ কোচের বগি নিয়ে আগামী ১ ডিসেম্বর যাত্রা শুরু করবে। মোট টিকিটের সংখ্যা ৭০০টি। শোভন চেয়ারের দাম ধরা হয়েছে ৬৯৫ টাকা। এছাড়া এসি চেয়ার টিকিটের দাম ১৩২৫ টাকা। কেবিন ও এসি বার্থের সুবিধা আপাতত থাকছে না। পরবর্তীতে এসব সুবিধা সংযুক্ত হলে টিকিটের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category