• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সান্তাহার রেলওয়ে দামোদর ব্রত সহস্র প্রদীপ প্রজ্জ্বলন মধ্য দিয়ে সমাপ্তি

দিনকাল বিডি ২৪ / ২০০ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ “দাম” শব্দের অর্থ রশি এবং “উদর” হচ্ছে কোমর। মা যশোদা কর্তৃক যার উদরে দাম বা রশি বন্ধন রয়েছে তিনিই দামোদর। ভগবান শ্রীকৃষ্ণের পূণ্য লাভের আশায় ঘি-কর্পূরের প্রদীপ জালিয়ে দীর্ঘ মাস ব্যাপি দামোদর ব্রত উৎসব শেষে সহস্্র প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দামোদর ব্রত উৎসবের সমাপ্তি করা হয়। আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে

মন্দিরের আয়োজনে মাস ব্যাপী দামোদর ব্রত পালন শেষে গত শুক্রবার ( ২৪ নভেম্বর) রাত ৯টায় সান্তাহার রেলওয়ে মন্দির প্রাঙ্গনে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার প্রধান অতিথি হিসেবে প্রদীপ জালিয়ে দামোদর ব্রত উৎসবের সমাপ্তি ঘোষনা করেন।

সজল কুমার ঘোষের সঞ্চালনায় সমাপনি উৎসব ভাগবতীয় আলোচক ছিলেন, ঢাকা বিসিএস প্রশাসন একাডেমীর সিনিয়র সচিব শুভাশিষ ঘোষ, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ কুমিল্লা ইসকনের সহ-সভাপতি পূজ্যপাদ পিতম্বর গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, নওগাঁ ইসকন মন্দিরের অধ্যক্ষ পূজ্যপাদ ব্রজরাজ কৃষ্ণ দাস ব্রহ্মচারী। উৎসব উপস্থিত ছিলেন. বগুড়া সরকারি কলেজের এসোসিয়েট প্রফেসর শ্রীমান

কমল কৃষ্ণ, সান্তাহার পৌরনভার ৫নং ওর্যাড কাউন্সিলর আলাউদ্দীন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, নওগাঁ রাজীব ইলেকট্রনিক্স এর সত্বাধীকারী রাজীব রায়, সান্তাহার রেলওয়ে মন্দিরের সভাপতি সুভাস চন্দ্র ঘোষ, সাধারান সম্পাদক উত্তম কুমার ঘোষ প্রমুখ। শ্রী শ্রী দামোদর ব্রত ও সহ¯্র প্রদীপ প্রজ্জলন উৎসবে ভজন কীর্তন পরিবেশন করেন টেলিভিশন ও বেতার শিল্পী বাউল পরিক্ষীৎ ইমন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category