• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর নারীরা দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে উঠবে, সেলাই মেশিন বিতরণকালে রেণী

দিনকাল বিডি ২৪ / ২৩১ Time View
প্রকাশঃ শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় তুলানামূলক পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে রূপ দিতে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং সিটি করপোরেশনের যৌথ আয়োজনে ৪দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সয়ংক্রিয় সেলাই মেশিন এবং সামগ্রী বিতরণ করা হয়েছে।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিপিই সম্পর্কিত উৎপাদন ক্ষমতা শক্তিশালী করার জন্য চীন ইউএনডিপি ট্রায়াঙ্গলার এবং দক্ষিণাঞ্চলীয় কর্পোরেশনের সহায়তায় ও রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের তত্বাবধানে এ প্রকল্পের প্রথম ধাপে নগরীর ১৫জন নারীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

শনিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সেমিনার কক্ষে প্রশিক্ষণ শুরুর প্রারাম্ভ অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে স্বয়ংক্রিয় সেলাই মেশিন এবং সেলাই আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়।

দেশের পিছিয়ে পড়া নারীদের দক্ষ মানবসম্পদ রূপে গড়ে তুলতে আন্তর্জাতিক সংস্থা ও দেশীয় প্রতিষ্ঠান গুলোর যৌথ এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহিন আকতার রেনী।

এসময় প্রধান অতিথির বক্তব্যে শাহিন আকতার রেনী বলেন, আমি আশাবাদী দেশী, বিদেশী সহযোগীতায় এভাবেই আমাদের নারী সমাজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে এবং একদিন তারা দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে উঠবে।

সয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার এসএম ইমদাদুল হক, রাসিকের চিফ ইঞ্জিনিয়ার নূর ইসলাম তুষার, রাসিকের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সিডিসি ক্লস্টারের বিভিন্ন ওর্য়াডের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category