• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে নগরীর কাজলায় পাটখড়িবোঝাই ট্রাকে আগুন

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী রাজশাহী: রাজশাহী মহানগরীতে পাটখড়িবোঝাই চলন্ত ট্রাকে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা।
রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত দুইটার দিকে মহানগরীর মতিহার থানার রাজশাহী বিশ^বিদ্যালয় কাজলাগেটের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। তিনি জানান, বানেশ^র থেকে একটি ট্রাক পাটখড়ি নিয়ে কাশিয়াডাঙ্গা যাচ্ছিল। পথে ট্রাকটি কাজলায় আসলে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে মারে দৃর্বৃত্তরা। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়।

তিনি আরও জানান, পুরো ট্রাকটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে আগুন নেভায়। ততক্ষনে ট্রাকটি পুরোটা পুড়ে যায়।
ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে। ট্রাকটির মালিক বাদী হয়ে মামলা করবেন। মামলা হলে অপরাধীদের আটকে ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান ওসি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category