• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

শুদ্ধাচার পুরস্কার সম্মাননা পেলেন ধামইরহাটে কৃতি সন্তান এস.আই মাহমুদ মোস্তফা

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাট উপজেলার কৃতি সন্তান পুলিশ একাডেমী সারদায় কর্মরত পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মো. মাহমুদ মোস্তফা শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ অর্থ বছরে সম্মাননা পেয়েছেন। তার এই খবর ছড়িয়ে পড়লে রামরামপুর গ্রামে তার পরিবার ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।

জানা গেছে, চলতি অর্থ বছরে ১০-১৬ গ্রেডভুক্ত কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার মুল্যায়ন সূচকে সততা ও নৈতিকতা, সেবা প্রদানে দক্ষতা, সহকর্মী ও সেবাগ্রহীতার সঙ্গে আচরণ, উদ্ভাবন ও সংস্কার মুলক কাজে আগ্রহ, কম্পিউটার ব্যবহার ও ই-কমিউনিকেশনে দক্ষতা, সময়ানুবর্তিতা ও শৃঙ্খলাবোধ, নথি ব্যবস্থাপনায় দক্ষতা, দাপ্তরিক গোপনীয় রক্ষা আনুগত্য ও বিশ্বস্ততা এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত

দায়িত্ব পালন সহ ১০টি মুল্যায়ন সূচকে উত্তীর্ণ হয় বিপিএ তে কর্মরত এস.আই (নিঃ) মোঃ মাহমুদ মোস্তফা। এরই প্রেক্ষিতে গত ২৩ নভেম্বর পুলিশ একাডেমীর প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মীর রেজাউল আলম বিপিএম (বার) এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর চেমনি মেমোরিয়াল হলের কল্যাণ সভায় একাডেমীর প্রিন্সিপালের হাত থেকে ক্রেস্ট ও সনদ গ্রহণ করেন এস.আই (নিঃ) মোঃ মাহমুদ মোস্তফা, এছাড়াও তিনি এক মাসের মুল বেতনের সমপরিমান অর্থও সম্মানী হিসেবে গ্রহণ করবেন।।

এ সময় উপস্থিত ছিলেন, ডিআইজি (অ্যাডমিন এ্যান্ড লজিস্টিকস) এ কে এম আহসান উল্লাহ, অতিরিক্ত ডিআইজি (ইভ্যালুয়েশন) ড. মোঃ আক্কাছ উদ্দিন ভ‚ঁঞা, অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন এ্যান্ড লজিস্টিকস) মোঃ মাসুদুর রহমান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (কারিকুলাম, রিসার্চ, ইন-সার্ভিস অ্যান্ড ইন্টাঃ ট্রেনিং) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত ডিআইজি (বেসিক ট্রেনিং)

মোঃ দেলোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশ একাডেমীর উর্ধতন কর্মকর্তাগন, বিভিন্ন পদ মর্যাদার পুলিশ এবং সিভিল সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শিরোনামে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ সালে মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন করা হয়েছে,

যা মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট, গেজেট ও পুস্তিকা আকারে প্রকাশ করা হয়েছে।
চাকুরী জীবনের স্বল্প সময়ে এমন বড় অর্জন চির স্বরনীয় হয়ে থাকবে বলে অভিমত প্রকাশ করেন পুলিশের সেরা এস.আই মাহমুদ মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category