এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জে স্বদেশ বহুমুখী সমবায় সমিতির গ্রাহকের আমনত ফিরে দিতে টালবাহানা করায় এক গ্রাহক হতাশায় বিষপানের অভিযোগ উঠেছে।
সমবায় অফিস থেকে নিবন্ধন নিয়ে ‘স্বদেশ
বহুমুখী সমবায় সমিতি’ (যাহার নিবন্ধন নং০৪২) উপজেলা সদরের বালিজুড়ী বাজারে কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে তারা আমানত সংগ্রহের নামে গ্রাহকদের বেশি মুনাফার লোভ দেখিয়ে কয়েক কোটি টাকার আমানত সংগ্রহ করে। জানা গেছে মাদারগঞ্জ পৌরসভার বানিকুঞ্জ এলাকার আব্দুর রহিমের মেঝো ছেলে কামাল মিয়া গত দের মাস আগে বিষ পান করেন।
পরে মাদারগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে ৩দিন চিকিৎসা শেষে বাড়ী ফিরে আনেন কামালের পরিবার। তার পরিবার সূত্রে জানা যায় কামাল সমবায় সমিতিতে টাকা রেখেছেন এবং সেই টাকা উত্তোলনের জন্য বিভিন্নভাবে চেস্টা করেও টাকা উত্তোলন করতে পারেন নাই ।
কেন উত্তোলন করতে পারেন নাই সে বিষয়ে জানতে চায়লে কবির বলেন শুধু তারিখ দিয়ে টালবাহানা করে কিন্তু টাকা দেয়না। টাকা তুলতে নিরুপায় হয়ে হতাশায় আত্মহননের পথ বেছে নেন এবং বিষপান করেন কামাল। কামালের বড় ভাই কবির বলেন শুধু কামাল নয় আমারো ডিপিএসের টাকা আছে এবং আমার বাবাও এই স্বদেশ বহুমুখী সমবায় সমিতিতে টাকা রেখেছে কিন্তু এই সমিতির পরিচালকগণ শুধু তারিখ দেয় কিন্তু টাকা দেয়না এ যাবৎ বহু তারিখ দিয়েছে কিন্তু তারিখ অনুযায়ী টাকা দেন না।
বর্তমানে আমাদের পরিবারের প্রায় ৫ লক্ষ টাকা না দিয়ে শুধু তারিখেরপর তারিখ নিচ্ছে। চলতি মাসের ২০ তারিখেও টাকা দেওয়ার কথা ছিলো কিন্তু তারিখ পার হওয়ার এক সপ্তাহ পার হয়ে গেলেও তাদের কোন পাত্তা পাচ্ছিনা। এ বিষয়ে জানার জন্য সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্বদেশ বহুমুখী সমবায় সিমিতির চেয়ারম্যান আনিস আহম্মেদকে মোবাইলফোনে যোগাযোগ করার জন্য একাধিকবার কল দিয়েও তাদের বক্তব্য পাওয়া যায়নি।