• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

জামালপুর-৩(মেলান্দহ -মাদারগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৩ প্রার্থী

দিনকাল বিডি ২৪ / ৩৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

জেলা প্রতিনিধি, জামালপুর :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৩ ( মেলান্দহ – মাদারগঞ্জ ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল চারটা পর্যন্ত মেলান্দহ উপজেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দানকারী প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী মির্জা আজম (নৌকা প্রতীক), জাতীয় পার্টির মীর শামসুল আলম লিপটন (লাঙ্গল প্রতীক) ও জাকের পার্টির জয়নাল আবেদীন (গোলাপ ফুল প্রতীক)।

মনোনয়নপত্র জমা দান শেষে আওয়ামী লীগের প্রার্থী ও জামালপুর ৩ আসনের সাংসদ মির্জা আজম এমপি সাংবাদিকদের বলেন, এবারের নির্বাচনে কেউ যেন কোন অভিযোগ করতে না পারে সেজন্য আমরা কর্মীদের নিয়ে মিটিং করেছি; যাতে অধিক সংখ্যক ভোটার ভোট কেন্দ্রে গিয়ে যাকে খুশি তাকে ভোট দিতে পারে।

মেলান্দহ মাদারগঞ্জে আমরা সেই পরিবেশ তৈরি করব। তিনি আরো বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় নেত্রী সপ্তমবারের মতো আমাকে মনোনয়ন দিয়েছেন। আগামী ৭ তারিখের নির্বাচনে সপ্তম বারের মতো নির্বাচিত হতে পারলে, মেলান্দহ মাদারগঞ্জের যতগুলো উন্নয়ন কাজ বাকি আছে সেগুলো সমাপ্ত করার চেষ্টা করব।

জাতীয় পার্টির মীর শামসুল আলম লিপ্টন বলেন, সরকার ও নির্বাচন কমিশনারের আশ্বাসে এবারের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক হবে। এজন্যই জাতীয় পার্টির ২৯০ টি আসনে নির্বাচনের অংশ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category