• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড নাটোরে বাড়িতে অভিযান: বিদেশি পিস্তল, গুলি ও চাইনিজ কুড়াল উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার পোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান রক্তযোদ্ধা পার্বতীপুরের ঢাকা শাখার নতুন কমিটি গঠন: সভাপতি মহিবুল, সাধারণ সম্পাদক হাবিবুর, প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার সুমন রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া

ট্রাকে করে গরুচুরি করে পালানোর সময় ট্রাক উল্টে নিহত-১ আহত -২

দিনকাল বিডি ২৪ / ২৬৩ Time View
প্রকাশঃ সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

জিল্লুর রহমান রতন, জেলা প্রতিনিধি, জামালপুর :
জমালপুরের মেলান্দহে ট্রাকে করে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে নিহত এক ও দুইজন আহত হবার খবর পাওয়া গেছে। সোমবার (৪ ডিসেম্বর) আনুমানিক ভোর ৪ টা ৩০ মিনিটের সময় উপজেলার মেঘার বাড়ি এলাকায় জামালপুর – দেওয়ানগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান (৪৫) বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকার চর গ্রামের আব্দুল হক এর ছেলে। আহত একজন শেরপুর কসবা মোল্লাপাড়ার তারা মিয়ার ছেলে। অপর জন উকিল মিয়া(২৬) শ্রীবরদী থানার বালিয়াচন্ডি এলাকার চান মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাকে করে গরু মহিষ চুরি করে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাওয়ার সময় উপজেলার মেঘারবাড়ী মোড়ে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি কাঠাল গাছে ধাক্কা দিয়ে একটি ঘরে ঢুকে উল্টে গেলে হাবিবুর রহমান (৪৫) নামে এক চোর ঘটনাস্থলেই মারা যায় ও আরও দুইজন আহত হয়। সাথে থাকা আরও ৮-১০ জন চোর পালিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ও আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

মহিষের মালিক ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি পূর্বপাড়া এলাকার গাদু শেখের ছেলে বাবুল মিয়া (৪৮) জানান, ‘সকালে ঘুম থেলে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার মহিষ দুটি নাই। পরে খবর পেয়ে মেলান্দহে এসে মহিষ দুটি সকাক্ত করি’। অপর গরুর মালিক মেলান্দহ উপজেলার পাচুরপাড়া এলাকার আব্দুল হানিফের ছেলে আব্দুল্লাহ (৩২) জানান, ‘রাত ৩টার দিকে আমার গোয়াল ঘর থেকে ৪টি গরু হারিয়ে যায়। রাতে খোজাখুজি করি। পরে খবর পেয়ে সেখান থেকে আমার গরু গুলো সনাক্ত করি’।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ট্রাক দিয়ে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক চোর নিহত ও আরও দুইজন আহত হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত চোরকে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category